১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে- এমপি প্রার্থী গোলাম রব্বানী

Admin প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে- এমপি প্রার্থী গোলাম রব্বানী

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক ওলামা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও শাজাহানপুর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলেমরা নবীদের ওয়ারেশ। তারা জাতির পথপ্রদর্শক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন-সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হলে সবাইকে মাঠে নামতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। 

তিনি আরও বলেন, শাজাহানপুরের মাটিতে শহীদের রক্ত ঝরেছে। তাই এ মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করতেই হবে। দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে আর যেন ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, সেজন্য আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া জরুরি। বর্তমানে ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দল এ পদ্ধতির পক্ষে রয়েছে। অথচ কিছু দল এই নির্বাচনী সংস্কার ঠেকাতে তালবাহানা করছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এবং বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহিল বাকী, শাজাহানপুর উপজেলা আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক সাইদুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন আমীর মাওলানা নজরুল ইসলাম, আমরুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মোমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন আমীর হাফেজ আব্দুর রশিদ, আড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা ফজলুল হক, চোপিনগর ইউনিয়ন আমীর ডা. সালেকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, আমরুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মান্নান সামাউন, মাঝিড়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা রায়হানুল ইসলাম, অধ্যাপক মাওলানা ইব্রাহিম হোসেন ফারুকী সহ উপজেলার দেড় শতাধিক আলেমগণ উপস্থিত ছিলেন