বিশেষ প্রতিনিধিঃ বগুড়ায় রোটারী ক্লাব অব বগুড়া ও ইনার হুইল ক্লাব অব বগুড়ার যৌথ উদ্যোগে ক্লাবের মামদুদুর রহমান হলে তবিবুর রহমান স্মৃতি শিক্ষাবৃত্তি মঙ্গলবার দুপুরে প্রদান করা হয়েছে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ইঞ্জিনিয়ার সাহাবুদ্দীন সৈকত, ক্লাব সেক্রেটারী রোটা. নবিউল ইসলাম নয়ন, ইনার হুইল ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট শামছুন্নাহার শিমু, সেক্রেটারী ইয়াসমিন হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মোস্তফা ফয়সাল, রোটারী ক্লাব অব বগুড়ার পিপি মাহবুবুর রহমান, পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মুনছুর রহমান, পিপি রোটা. মো. মোস্তাফিজার রহমান, পিপি রোটা. মোরশিদা খাতুন, রোটা. নজমুল হক সোহেল, রোটা. অনন্য রফিক, রোটা. রেজাউল হ কবুলু, রোটা. মাসুদ করিম, রোটা. সানাউল হক দুলাল, রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. শাহ মো. মাহমুদুর রহমান জনি, রোটা. চন্দন কুমার রায়, ইনার হুইল ক্লাব অব বগুড়ার মনোয়ারা খানম, আইএসও তানজিনা সেলিম জেলী প্রমুখ।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী মোট ৫৭ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মরহুম তবিবর রহমান ছিলেন বগুড়া করোনেশন ইন্সটিটিউশন এন্ড কলেজের একজন খ্যাতিমান শিক্ষক। তার নামেই প্রতিবছর রোটারী ক্লাব অব বগুড়া ও ইনার হুইল ক্লাব অব বগুড়া যৌথভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।