১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী দুলালের কর্মী সমাবেশ

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী দুলালের কর্মী সমাবেশ

কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী দুলালের কর্মী সমাবেশ

 

মোঃ মোকাররম হোসাইন 

জয়পুরহাট প্রতিনিধি:

১৪.৯.২৬

 

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুল বারী দুলালের সমর্থনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর চৌধুরী পাড়া ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

 

আনিসুল হক চৌধুরী নূরুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদুল বারী দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর হক চৌধুরী।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারী, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল বারী দুলাল বলেন, রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।

 

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে জিন্দারপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাটসহ সর্বাঙ্গীন অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব এবং অবহেলিত মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব।

 

বক্তব্য শেষে জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য, খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।