বগুড়ায় লোকমান ফারুকের স্মরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন নং রাজঃ ৩০৬১ এর
উপদেষ্টা লোকমান ফারুকের স্মরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়ায় আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যপরিষদ এর সদস্য জনাব মোঃ আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর দপ্তর সম্পাদক মোঃ শাহাদত হোসাইন।
বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ছারোয়ার হোসেন এর সঞ্চালনায় স্বরণ সভা ও দোয়া মাহফিলে বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আহসানুল ইসলাম ফেরদৌস উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত লোকমান ফারুকের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে যারা কাজ করেন তাদের অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, বেকারি ও কনফেকশনারি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে উপদেষ্টা লোকমান ফারুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ হিযবুল বারী।
সভায় বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।