১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলায় বিজয়ী হন গাজীপুর সদর মেট্রো থানা ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলায় বিজয়ী হন গাজীপুর সদর মেট্রো থানা ।

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলায় বিজয়ী হন গাজীপুর সদর মেট্রো থানা ।

 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) 

 

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত।

 

বুধবার (১৬-০৯-২০২৬ ইং ) গাজীপুর মহানগর পুলিশের আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। জমজমাট ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। বৃষ্টি-কাদার মধ্যেও দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ ইসরাইল হাওলাদার। তিনি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।