মিজানুর রহমান আশিকঃ
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন বগুড়া শাখার আয়োজনে করতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া এ আয়োজনে অংশগ্রহণ করেন বগুড়ার পাঁচটি শাখার মোট ১,৪০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন, ইফসো মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, এবং গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা প্রধান মাওলানা মোঃ শাহ আলম, মাওঃ নাজমুল হাসান মিজান, হাফেজ মাওলানা মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী, হাফেজ মাওলানা আতাউর রহমান, এবং হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকারসহ পাঁচটি শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
দুই সেশনে বিভক্ত এ আয়োজনে প্রথম সেশনে ৯০০ জন ছাত্র এবং দ্বিতীয় সেশনে ৫০০ জন ছাত্রী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর তেলাওয়াত, ইসলামী সংগীত ও বক্তব্য। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।