১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত।

পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত।

 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) 

 

গাজীপুরের পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত।

 

 বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের ধারাবাহিকতায় পূবাইল থানায় অনুষ্ঠিত হয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা। 

 

সোমবার (১৪/০৯/২০২৬ ইং) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে লাল দল বিজয়ী এবং ১৫ পয়েন্ট পেয়ে সবুজ দল পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ সময় তিনি তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ)

 ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূবাইল থানা বিএনপি'র সভাপতি মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানার অফিসার ইনচার্জ ও ফোর্সবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।