১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
বগুড়ায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

বগুড়ায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

 

বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪১-বগুড়া-৬ (সদর)।

জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন; সালমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); মোঃ রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার এবং মোঃ আকরাম হোসাইন, জেলা ক্রীড়া অফিসার, বগুড়া।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।