১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পলিথিন ও প্লাস্টিক মুক্ত বগুড়া গড়তে

পরিবেশ অধিদপ্তরের র‍্যালি ও প্রতীকী বর্জ্য সংগ্রহ কর্মসূচি

মামুন উর রশিদ /বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
পরিবেশ অধিদপ্তরের র‍্যালি ও প্রতীকী বর্জ্য সংগ্রহ কর্মসূচি

 

বিশেষ প্রতিনিধি:

“পলিথিন ও প্লাস্টিক মুক্ত বগুড়া গড়ি” — এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকাল সাড়ে দশটায় পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বগুড়ার উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি ও প্রতীকী প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

র‍্যালিটি শহরের উপশহর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়।

বিভাগীয় প্রধান এবং পরিচালক (উপসচিব) আহসান হাবিব এতে নেতৃত্ব দেন।উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও বগুড়া জেলা কার্যালয়ের প্রধান মাহথীর বিন মোহাম্মদ।আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।র‍্যালী শেষে স্থানীয় জনগণকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

 

বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য পলিথিন ও প্লাস্টিক শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি। এ ধরনের বর্জ্য জমে নদী-খাল, কৃষিজমি ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করছে। এর ফলে জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য হ্রাসে জনসচেতনতার বিকল্প নেই।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষকে পুনঃব্যবহারযোগ্য, জৈব-অবক্ষয়যোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের প্রতি উৎসাহিত করার আহ্বান জানান।

 

র‍্যালি শেষে প্রতীকী প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে উপস্থিত কর্মকর্তারা জনগণকে বার্তা দেন যে—

“নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব, আর তাতেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বগুড়া।”