মিজানুর রহমান আশিকঃ বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী নুনগোলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া মাহফিল কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদের সভাপতিত্বে সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
নবীন বরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবনির্বাচিত সভাপতি মোঃ বায়েজিদ বোস্তামী। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শুধু কলেজের কাঠামো গত উন্নয়ন করলেই চলবে না, লেখাপড়ার মান এবং পরীক্ষার ফলাফলের উন্নয়ন করতে হবে৷ লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কলেজ পরিচালনা কমিটি, স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে নুনগোলা ডিগ্রী কলেজকে আগামী দিনে বগুড়া জেলার মধ্য একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
সহকারী অধ্যাপক শামিমা আক্তার পলিন ও আজিজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ নুরুল আলম, শিক্ষক প্রতিনিধি ও প্রভাষক মিলন মিয়া সরকার, সহকারী অধ্যাপক জাহেদুর রহমান, সহকারী অধ্যাপক লাবনী আক্তার, আবু বক্কর সিদ্দিক, আব্দুল ওয়াহাব প্রমুখ। নবিনবরণ শেষে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা হারুনুর রশীদ।