১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

মিজানুর রহমান আশিক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
বগুড়া সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

 

মিজানুর রহমান আশিকঃ প্রিন্ট, মাল্টিমিডিয়া এবং অনলাইন পোর্টালে কর্মরত বগুড়া সদর উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে 'বগুড়া সদর উপজেলা প্রেসক্লাব'-এর সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি। এতে দৈনিক বগুড়ার সিনিয়র সাংবাদিক এস আই শফিককে আহ্বায়ক এবং দৈনিক সকলের খবরের আবু সাঈদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​বগুড়ার একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কেএম আমিনুল ইসলাম (দৈনিক মুক্ত সকাল), শহিদুল ইসলাম আকাশ (দৈনিক চাঁদনী বাজার), শাফায়াত জামিন (দৈনিক দুরন্ত সংবাদ), মোঃ সাখাওয়াত হোসেন (দৈনিক মুক্তজমিন) এবং রসুল খন্দকার (৭১ ভিশন)।

​সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।