১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাপা বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাহাবুদ্দীন সৈকত, সম্পাদক জিয়াউর রহমান নির্বাচিত

মাজেদুর রহমান প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
বাপা বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাহাবুদ্দীন সৈকত, সম্পাদক জিয়াউর রহমান নির্বাচিত

 

মাজেদুর রহমানঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাপা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল। বাপার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার। প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, পুলিশ সুপারের প্রতিনিধি টিআই (এডমিন) সালেকুজ্জামান খান সালেক, বাপার জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জাকির হোসেন ও যুগ্ম সম্পাদক আমিনুর রসুল। এছাড়া বক্তব্য দেন বগুড়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা এবং নারী ও শিশু আদালত-২ এর পিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক।

সম্মেলনের দ্বিতীয় পর্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কার্যক্রম প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

পরে প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার ২০২৫-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

ঘোষিত নির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, মো. সালজুর রহমান ও ফাররুখ আকবর; যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোতাসিম বিল্লাহ ও অ্যাডভোকেট আজাদ হোসেন তালুকদার; কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা।