বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালু থানার পুলিশ বিশেষ অভিযানে ২০০ (দুই শত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় একজন পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে। কাহালু থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযানে ডোমর গ্রাম থেকে এই ট্যাবলেটগুলো জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোছাঃ মাবিয়া খাতুন (৫০), স্বামী- মোঃ মান্নান ফকির, পিতা- মৃত বাছেদ ফকির
২। মোঃ রাহাত আলী ফকির (২৮), পিতা- মোঃ ফকির
৩। মোঃ মফিজ খাঁ (৩৫), পিতা- মৃত মঞ্জুর খাঁ
তারা সকলেই বগুড়ার কাহালু থানার ডোমর গ্রামের বাসিন্দা।
পলাতক আসামি হলেন মোঃ মান্নান ফকির (৫৫), পিতা- মৃত জহির উদ্দিন ফকির, একই গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মামলা রয়েছে। ফলে নতুন এ মামলাসহ তার মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫টিতে।
অভিযানকালে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।