১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার সাঁথিয়ায় শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা

আব্দুল হাই/সাঁথিয়া,পাবনা প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
পাবনার সাঁথিয়ায় শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় দুর্নীতিবাজ কর্মচারীর পক্ষ নিয়ে বিএনপি'র নেতাকর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা  করেছে।
সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে  উপজেলা ভূমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী তারেক এর বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময়য়  বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর হামলা চালান।তারা  উপজেলা ভুমি অফিসের ভিতরে ঢুকলে সেখানেও তারা মারধর করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী সোহেল আহত হয়।

জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভুমি অফিসের পরিছন্নতা কর্মী ( ঝাড়ুদার) তারেক এর বিরুদ্ধে বিভিন্ন অফিসে দুর্নীতির লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সোমবার ২২ সেপ্টেম্বর অভিযোগের শুনানি ছিলো উপজেলা ভুমি অফিসে। এলাকাবাসী উপজেলা ভুমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী  এর বিরুদ্ধে মানববন্ধন করেন । মানববন্ধনে দাড়ানোর কিছুক্ষণের মধ্যেই পরিছন্নতা কর্মী তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ কারীদের উপর হামলা চালান। হামলার একপর্যায়ে মানববন্ধনকারী সোহেল রানা  আত্মরক্ষার জন্য উপজেলা ভুমি অফিসের ভিতরে আশ্রয় নেয়। তারা ভুমি অফিসের ভিতরে ঢুকেই সোহেল রানাকে বেদম মারপিট করেন। সোহেল রানা ছোট পাথাইলহাট গ্রামের  মৃত নুরুজ্জামানের ছেলে। আত অবস্থায় সোহেলকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,  আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পরিছন্নতা কর্মী তারেক  এবং  নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মী নিয়ে ভুমি অফিসের ভিতরে গিয়ে আমার  উপর হামলা করেছে। আপনারা ভুমি অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেই সব সত্যতা পেয়ে যাবেন।

নাগডেমরার সাধারণ মানুষ বলেন, এই পরিছন্নতা কর্মী তারেক ৫ আগষ্ট ২৪ সালের আগে ফ্যাসিস্টের দোষরদের সাথে মিলেমিশে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছে।সে এখন আবার বিএনপি নেতা কর্মীদের  কাঁধের উপর ভর করে অপকর্মগুলো করে যাচ্ছে। এই জন্য বিএনপি নেতা কর্মীরা দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী তারেকের পক্ষ নিয়ে মানববন্ধনকারীদের মারধর করেছে।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: সাদিয়া সুলতানা বলেন, তাদের আজকে একটা শুনানি ছিলো। শুনানির আগেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।