১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাকাব নওগাঁ জোনের পারফরম্যান্স মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মামুন উর রশিদ/ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
রাকাব নওগাঁ জোনের পারফরম্যান্স মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ জোনের আয়োজনে জোনাল কার্যালয়, নওগাঁতে পারফরম্যান্স মূল্যায়ন সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁ জোনের অধীনে থাকা ৩০টি শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং ৪৬ জন মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাটি জোনাল ব্যবস্থাপক বিশিষ্ট ব্যাংকার মোঃ রুহুল আমিন (ডিজিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুল ইসলাম, মহাব্যবস্থাপক, প্রশাসন মহাবিভাগ এবং বিভাগীয় কার্যালয়, রাজশাহী (অতিরিক্ত দায়িত্বে)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

তিনি বলেন, ব্যাংকের তারল্য প্রবাহ বৃদ্ধি নিশ্চিত করার জন্য আমানত সংগ্রহ কার্যক্রমে অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, খেলাপি ঋণ আদায় প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যাংকের আর্থিক অবস্থানকে সুদৃঢ় করতে হবে।

মহাব্যবস্হাপক (প্রশাসন) বলেন যে, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ঋণ বিতরণে আরও গতি আনতে হবে।

তিনি আরো বলেন, কৃষি ভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহজে ঋণ বিতরণের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করে ব্যাংক-গ্রাহক সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যাংকের সাফল্য অর্জনের জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরে বিভিন্ন সূচকে ভাল পারফরম্যান্স  করায় ১২ জন শাখা ব্যবস্থাপক,  ৬ জন মাঠকর্মকর্তা, ৩ জন দ্বিতীয় কর্মকর্তা সহ ৩ জন কোষাধ্যক্ষ কে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

এই সভা নওগাঁ জোনের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি দিকনির্দেশক রূপে কাজ করবে বলে আশা করা হচ্ছে।