ষ্টাফ রিপোর্টার:
বগুড়ার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন সাতমাথা পার্ক রোড বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫–২০২৭) সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ এবং সদস্য তসলিম উদ্দিন খান ও সুলতান আহম্মেদ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নেতা আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ তালুকদার শাইন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আবু সাঈদ।
নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ আবুল হোসেন
সহ-সাধারণ সম্পাদক: মোঃ সাব্বিত শেখ
সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ ইুজাজুল হক
কোষাধ্যক্ষ: জিমি কুমার দাস
প্রচার সম্পাদক: মোঃ জোবায়ের হোসেন ফাহাদ
দপ্তর সম্পাদক: মোঃ আরিফুর রহমান সিদ্দিকি
ধর্মীয় সম্পাদক: মোঃ ফজলে রাব্বি
ক্রীড়া সম্পাদক: মোঃ আলম
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মোঃ জোবায়ের হোসেন (জুয়েল), মোঃ রনি শেখ, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম (উৎপল) ও মোঃ খোকন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পার্ক রোড এলাকার ব্যবসায়ীদের ঐক্য, উন্নয়ন ও সংগঠনের ভাবমূর্তি ধরে রাখতে নতুন নেতৃত্বের প্রতি ব্যাপক প্রত্যাশা রয়েছে। সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ তালুকদার শাইন বলেছেন, “আমরা ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে পার্ক রোডের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে চাই।”