১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ৬:০০ অপরাহ্ন
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন

 

ষ্টাফ রিপোর্টার:
বগুড়ায় অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা ফুটবল দল। মঙ্গলবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ধুনট উপজেলা টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে ধুনট উপজেলা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও শহীদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ধুনট উপজেলা দলের গোলরক্ষক রকি নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট হিসেবে। পাশাপাশি তিনি টুর্ণামেন্টের সেরা গোলরক্ষক এর পুরস্কারও অর্জন করেন।

খেলা উপভোগ করতে সকাল থেকেই স্টেডিয়াম ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠের চারপাশে, আশেপাশের ভবন এবং এমনকি গাছের ডালেও উঠে হাজারো দর্শক খেলা উপভোগ করেন। ফাইনাল ম্যাচ শেষে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।