৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

৩ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা হবে

সারিয়াকান্দিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
সারিয়াকান্দিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, বগুড়া জেলা শাখার আওতাধীন সারিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা শাখা নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান কোমল এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম নিষ্ক্রিয় ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আগামী তিন দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।