১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফসর ড. অনুপম হোসেন ।

এ সময় উপস্থিত ছিলেন বেসবল  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম ও নাইমুল হক। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাহিন ,খালেদ মাহমুদ রুবেল শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল , বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোশাররফ হোসেন মিশু প্রমুখ। দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে ৫০ জন প্রশিক্ষণার্থে অংশগ্রহণ করবে।