নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের তছিম উদ্দিন দারুস সুফ্ফাহ নূরানী মডেল মাদ্রাসার উন্নয়নকল্পে ১০,০০০ টাকা অনুদান প্রদান করেছেন মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বগুড়া ছাতাপট্টি এবং লাইনবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদান প্রদান শেষে জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি চাই এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক, যাতে নতুন প্রজন্ম ইসলামী মূল্যবোধে শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”
মাদ্রাসার শিক্ষকবৃন্দ মোকারম ফাউন্ডেশনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের স্থায়ী উন্নয়নে আরও সহায়তা কামনা করেন।