স্পোর্টস রিপোর্টারঃ রাজধানীর মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত মাক্সগ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ৫০ মিটার ফ্রিস্টাইল মহিলা ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ডিএসএ বগুড়ার সদস্য আলহাজ্ব মমিনুর রশীদ তালুকদার শাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
আলহাজ্ব মমিনুর রশীদ তালুকদার শাইন বলেন, “সাঁতার বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা। দেশের প্রতিটি জেলার তরুণ-তরুণীদের এই খেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও সাফল্য অর্জন করতে পারবে।”