১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা দেড় লাখ টাকা

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে জরিমানা দেড় লাখ টাকা

 

স্টাফ রিপোর্টারঃ  ৩০ অক্টোবর, ২০২৫,বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলায় অবস্থিত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে একটি যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্য (সাল্টু) মিশ্রণসহ দই উৎপাদন ও বিক্রির অভিযোগ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান এর নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এর সহযোগিতায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং জেলা পুলিশের একটি টিম। এ সময় প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি অনুসরণ করে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এরূপ অভিযান ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও ভোক্তার স্বার্থ রক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।