১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

তিন দিন ব্যাপী সৃজননন্দন উৎসব শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এইচ আলিম প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ৬:১০ অপরাহ্ন
তিন দিন ব্যাপী সৃজননন্দন উৎসব শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এইচ আলিমঃ

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে স্লোগানে আজ ৩০ অক্টোবর হতে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো হিন্দোল একাডেমী ও ভোর হলোর আয়োজনে, কলেজ থিয়েটার, দল অন্যরকম এর সহযোগিতায় ও বগুড়া থিয়েটার এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী সৃজননন্দন উৎসব। 

আজ তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন এর বিকেল ৪ টায় শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। তিনি উদ্বোধন ঘোষণা দেবার সাথে সাথে বেজে ওঠে নাকাড়া ও কর্নেট এরপর তিনি মঞ্চে হেঁটে আসেন আবৃত্তি দলের কাছে তারা পরিবেশন করে আবৃত্তি,  সংগীত এর দল পরিবেশন করে আহা কি আনন্দ আকাশে বাতাসে, তুলির আঁচড় দেন চিত্রশিল্পীর ক্যানভাসে সবশেষে ভরত নাট্যম নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় তিন দিন ব্যাপী সৃজননন্দন উৎসবের উদ্বোধনী পর্ব।

  উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন  সৈকত, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মমিনুর রশিদ শাহীন, বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড পলাশ খন্দকার, যুগ্ম আহ্বায়ক কবির রহমান, নির্বাহী সদস্য এড. মতিন মন্ডল, গোলাম মোস্তফা জিয়ন। 

উদ্বোধনী দিনে বৃহস্পতিবার  শিশু সংগঠন হিন্দোল একাডেমী পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান , দ্বিতীয় দিন আগামীকাল  শুক্রবার দল অন্যরকম পরিবেশন করবে গানাবৃত্তি, এছাড়াও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের পরিবেশনা রয়েছে, সমাপনী দিনে শনিবার  অনুষ্ঠিত হবে বগুড়া থিয়েটারের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের যৌথ প্রযোজনায় কাজলরেখা পালা নাটকের মঞ্চায়ন। 

তিন দিন ব্যাপী সৃজননন্দন উৎসবে উদ্বোধক জনাব রেজাউল করিম বাদশা জানান,  নতুন বাংলাদেশে  নব প্রজন্মের মঞ্চ থেকে বিচ্ছুরিত  হবে আলোর মিছিল। এমন আয়োজন শিশুদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আয়োজক সংগঠন হিন্দোল একাডেমী ও ভোর হলোকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দোল একাডেমীর সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পী, আলোচনা সভার সভাপতিত্ব করেন হিন্দোল একাডেমীর সভাপতি জুলফিকার আলী সুইট,  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল ও মাসসারাত তাহিয়া।