১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ গৌরবময় অর্জন

বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাঁতারে দেশসেরা সাফল্য

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাঁতারে দেশসেরা সাফল্য

বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ সাঁতার বিভাগে দেশসেরা সাফল্য অর্জন করেছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা অসাধারণ দক্ষতা ও পারদর্শিতার পরিচয় দিয়েছে।

সাঁতার ইভেন্টে বিজয়ীদের মধ্যে —
১️। বড় (বালিকা) গ্রুপে মোছাঃ ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করেছে।
২️। মধ্যম (বালক) গ্রুপে মোঃ রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন হয়েছে।
৩️। মধ্যম (বালিকা) গ্রুপে মোছাঃ মেহেজাবীন ইয়াসমিন রানার-আপ হয়ে সাফল্যের ধারায় নিজের নাম লিখিয়েছে।

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) এর সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) জনাব মিজ রেহানা ইয়াছমিন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের এই অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ফলেই এ ধরনের জাতীয় পর্যায়ের সাফল্য সম্ভব হয়েছে।

এমন সাফল্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছে।