১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র বগুড়া জেলা আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র বগুড়া জেলা আহ্বায়ক কমিটি গঠিত
মজনু- আহ্বায়ক ডলার- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ- সদস্য সচিব

স্টাফ রিপোর্টারঃ

আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র বগুড়া জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক এম.এ. মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফজলে রাব্বী ডলার, যুগ্ম আহ্বায়ক খায়রুল বাশার, শফিকুল ইসলাম শফিক এবং সদস্য সচিব এ্যাড.আজাদ হোসেন তালুকদার সহ ৫৯ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন লাভ করেছে।

গত ৩০ অক্টোবর ২০২৫ আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাকিলা ফরহাদ বানু ও সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত স্বাক্ষরিত এক চিঠিতে বগুড়া জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা
হয়।