১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণে অংশীজনদের নিয়ে কর্মশালা

মামুন উর রশিদ /বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণে অংশীজনদের নিয়ে কর্মশালা

 

বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা অফিস কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ " করতোয়া" য় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক হোসনা আফরোজা'র সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (যুগ্ম সচিব) আনম নাজিম উদ্দিন, পুলিশ সুপার জেদান -আল-মুসা পিপিএম এবং বগুড়া জেলার সিভিল সার্জন মোঃ খুরশিদ আলম।

উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলার হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী সংস্থার প্রায় ১০০ জন মালিকও তাদের প্রতিনিধিগণ, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-পরিচালক, জেলা পর্যায়ের অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ, সংবাদিকগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কল সিনিয়র কনসালট্যান্ট মোঃ আইয়ুব হোসেন উক্ত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, জনগনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যে ভেজাল দূরীকরণ, প্রান্তিক পর্যায় প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণকরন, এবং সকল অংশীজনদের উক্ত কার্যক্রমে সর্বাত্মকরনে আন্তরিক হয়ে সামাজিক আন্দোলনের আহ্বান জানান। এক্ষেত্রে হোটেল রেস্টুরেন্টের মালিকগনও নিরাপদ খাদ্য অধিদপ্তরে কর্মকর্তাদের পুর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সে ক্ষেত্রে জনস্বাস্থ্য বিষয়ক আন্দোলনকে প্রত্যেকের পরিবার এবং সমাজ থেকে শুরু করার আহ্বানও জানান।