১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন, লিটন আহবায়ক, সাগর সদস্য সচিব

মেহেদি হাসান লিটন প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন, লিটন আহবায়ক, সাগর সদস্য সচিব

মেহেদী হাসান লিটনঃ

শনিবার সন্ধ্যায় খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া শহর সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম লিটন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক উক্ত ফোরামের উপদেষ্টা মোঃ আব্দুর রউফ তোতা। শাহ্ মেহেদী হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ ফজলুল কাদির কবির।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন,আহবায়ক, সিনিয়র সাংবাদিক শাহ্ মেহেদী হাসান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফজলুল কাদির কবির, সদস্য সচিব সাংবাদিক মোঃ ইউসুফ শেখ সাগর, যুগ্ম সদস্য সচিব ঈশা খাঁ, সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সদস্য সাংবাদিক সফিকুল ইসলাম সফিক ও শিক্ষিকা বিউটি খাতুন।

সভায় আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বগুড়া জেলা শাখা কমিটি গঠনে প্রত্যয় ব্যক্ত করা হয়।