৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

বগুড়া জেলা জিয়া পরিষদের আয়োজনে লিফলেট বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
বগুড়া জেলা জিয়া পরিষদের আয়োজনে লিফলেট বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের আয়োজনে লিফলেট বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মনজুর হাসান মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুর রশীদ শাইন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, হায়দার আলী হিন্দোল, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাজু, অধ্যাপক নাজমুল হোসেন, জাহিদ ইকবাল জিতু, অধ্যক্ষ নুর আলম, শহর জিয়া পরিষদের সভাপতি আনোয়ার সাদাত আলো ও সাধারণ সম্পাদক মীর তারেক হাসান।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজানিয়া খানম সুমি, খোরশেদ আলম, বজলুর রশীদ সুইট, মোস্তাফিজুর রহমান মোস্তাক, এসএম রায়হান, রায়হান সরকার রাজু, সাখাওয়াত হোসেন সেলিম, আব্দুল হান্নান, জিয়াউর রহমান জনি, আব্দুল মজিদ, মুক্তাদির রহমান শোভন, নুরুন্নবী রুবেল, আবু হাসান, নিয়াজ মো. নাসির, মহিদুল হাসান মিথুন, হুমায়ূন কবির মুন, নুরে আলম জুয়েল, আবিদ হাসান, লুৎফর রহমান, রাশেদুর রহমান, বাদল মিয়া, জিয়া আনসারী লিটন, জিয়াউর রহমান লেমন, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম বিপুল, দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন—সেনা ও জনতার ঐক্যের প্রতীক, দেশপ্রেম ও জাতীয় সংহতির দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বক্তারা বলেন, তাঁর নেতৃত্বেই স্বাধীনতার চেতনা ও রাষ্ট্র পুনর্গঠনের পথ সুসংহত হয়েছিল।

সন্ধ্যায় ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের আহ্বান জানান।