মাজেদুর রহমানঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচার–প্রচারণা জোরদারের লক্ষ্যে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ১৯ নভেম্বর ২০২৫, বুধবার বিকাল ৪টায় জেলা যুবদলের দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান। জেলা যুবদলসহ অধীনস্থ উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বের উপস্থিতিতে এটি ছিল নির্বাচন-পরবর্তী করণীয় ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা।
সভায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রচার কৌশল, তরুণ ভোটারদের সম্পৃক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার এবং ইউনিট পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, ফেরদৌস আজম সুমন, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, আলী রেজা রুনু, তাজমিলুর ইসলাম বিচিত্র।
উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মোসলেম উদ্দিন স্বপন, আহসান হাবীব সেলিম, মিজানুর রহমান মনু সভায় অংশ নেন।দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম সুমন, সহ সম্পাদক আবু জাফর, ক্রীড়া সম্পাদক রোকন সরকার, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক এ্যারিঞ্জ, সহ সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, আইন সম্পাদক এ্যাড. আশাবুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন।
এছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন শানু, সহ-সম্পাদক রেজওয়ানুল হক রুপম, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক রেদওয়ানুল হক হৃদয়, পশুপালন ও মৎস্য সম্পাদক এ্যাড. মাসুম মিয়া, সহ-শ্রম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বন ও পরিবেশ সম্পাদক আশরাফুল আলম আপেল এবং সহ সম্পাদক আলী হাসান, মোঃ আরিফুর রহমান তালাশ, নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা সহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যুবদলই হবে অগ্রণী শক্তি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সব ইউনিটে সংগঠনকে আরও সুসংহত করছি।”
সভায় নেতৃবৃন্দ মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে গণমানুষের প্রত্যাশা পূরণে যুবদল সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
বৈঠক শেষে ধানের শীষের পক্ষে ধারাবাহিক প্রচার-প্রচারণা জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।