১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী রিফ্রেসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মামুন উর রশিদ /বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী রিফ্রেসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ ২০ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী রিফ্রেসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান রাজশাহীতে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তাগন বলেন, পেশাগত উৎকর্ষ সাধনে প্রশিক্ষণের বিকল্প নেই। 

বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান গুলোতে কম্পিউটার ব্যাপক ব্যবহার, তথ্য সংগ্রহ অনিবার্য। তাই এ ব্যাপারে সকলের জন্য অধিক বাস্তবমুখী জ্ঞান রাখা বিশেষ প্রয়োজন।

প্রশিক্ষণ কোর্সে মোট ৩৭ জন কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর অংশগ্রহণ করেন।