১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা পশু হাসপাতাল ক্যাম্পাসে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, বগুড়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া এবং মোঃ আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়া সদর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ কাজী আশরাফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া।

প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, প্রাণিসম্পদ উন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি, পশুর স্বাস্থ্যসেবা, খামার ব্যবস্থাপনা ও উদ্ভাবনী খামার পদ্ধতি নিয়ে বিভিন্ন স্টল অংশ নেয়। বক্তারা বলেন, নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে খামারিদের সঠিক প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।