বিশেষ প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন আইন '২০০৪এর ১৭ (ছ) ধারা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় অফিস পুনর্গঠন করেছে।
উক্ত ৯ সদস্য বিশিষ্ঠ কমিটিতে জাতীয় স্বর্নপদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্যজীবি মোঃ শফিকুল ইসলামকে সভাপতি ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মিল্লাত হোসেনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দু, সহ- সভাপতিদ্বয় মোঃ ওয়াহেদুজ্জামান চন্দন ও কাহালু দরগাহাট কলেজের সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ও কাহালু মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মোজাম্মেল হক।
সদস্যগন হলেন অধ্যক্ষ কাহালু ধ্বনিক্যাল এন্ড বিএম কলেজ মো. হারুনুর রশীদ, সহকারী শিক্ষক, কাহালু বিয়াম ল্যাবরেটরী এন্ড কলেজ মোছাঃ সাবিহা সুলতানা, কাহালু তাইরুননেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোঃ নজরুল ইসলাম,
কাহালুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাগর চৌধুরী এবং কাহালু সরকারি কলেজের স্মাতক (সম্মান) শ্রেনীর ছাত্রী শতাব্দী সরকার।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ মিল্লাত হোসেন জানান, উপজেলার সকল ক্ষেত্রে বিশেষ করে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি 'সততা স্টাের' চালু ও বিতর্ক প্রতিযোগিতা'র আয়োজন করে সর্বক্ষেত্রে সততার বানী পৌঁছানোর চেষ্টা করে।