২৫ চৈত্র, ১৪৩২

০৮ এপ্রিল, ২০২৬

সা‌হি‌ত্যে অবদান রাখায় ২০ গু‌ণি‌কে  বাংলাদেশ বই কিনি উৎসব’র সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন
সা‌হি‌ত্যে অবদান রাখায় ২০ গু‌ণি‌কে  বাংলাদেশ বই কিনি উৎসব’র সংবর্ধনা প্রদান

 

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার ( ৫ ডিসেম্বর) আর‌শি প্রকাশন ও আর‌শি প্রত্রিকার আ‌য়োজ‌নে রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সি‌নেট ভব‌নে এই সম্মাননা প্রদান করা হয়।


আ‌য়োজ‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য প্রফেসর সা‌লেহ হাসান নকীব। উদ্বোধন ক‌রেন ইমে‌রিটাস অধ‌্যাপক একেএম আজহারুল ইসলাম। বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র উপ‌দেষ্টা কনক আ‌মিরুল ইসলাম। স্বাগত বক্তব‌্য রা‌খেন বাংল‌া‌দেশ বইকি‌নি উৎস‌বের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মাহফুল আখতার। আয়োজনের প্রথম প‌র্বে সম্মাননা প্রদান করা হয়- কবিতায় শিবলী মোকতাদির, ছড়াসাহিত্যে মাসুম আওয়াল, কথা সাহিত্যে আনিফ রুবেদ, শিশুসাহিত্যে আজিজ রাহমান, লোক সাহিত্যে ড. কনক আমিরুল ইসলাম, ছোটদের কাগজ (কুঁড়ি সম্পাদক)  এম এ খালেক, সম্পাদনা বিষয়ে অচিন্ত্য চয়ন, সংগঠক হিসেবে ওমর ফারুক, প্রকাশনায় মঈন মুরসালিন, সমাজসেবায় অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সেরা পাঠক হিসেবে আহমেদ জোহা এবং কথাসাহিত্যে রোমেনা আফাজ (মরণোত্তর)।
২য় পর্বে সম্মননা প্রদান করা হয় কবিতায় নিখিল নওশাদ, ছড়াসাহিত্যে আমির খসরু সেলিম, কিশোরগল্পে রাহমান ওয়াহিদ, ছোটগল্পে আনিছুর রহমান, প্রবন্ধে শোয়েব শাহারিয়ার, ছোট কাগজ বিষয়ে (হাইফেন) প্রত্যয় হামিদ, সংগঠক হিসেবে এইচ আলিম এবং সমাজ সেবায় এম রহমান সাগরকে।


আয়োজক কবি-সম্পাদক মাহফুল আখতার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ৯টায় উদ্বোধনীর পর থে‌কে দেড়শতা‌ধিক ক‌বি ক‌বিতা পাঠ, সে‌মিনার, আবৃ‌ত্তি প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণ ক‌রেন। অনুষ্ঠা‌নে,বগুড়, নওগাঁ, রাজশাহী, না‌টোর, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধাসহ বি‌ভিন্ন জেলার ক‌বিগণ অংশগ্রহণ ক‌রেন।