স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কাহালু-নন্দীগ্রাম (বগুড়া–৪) আসনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর মুনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল ইসলাম রিমন, রাশেদুল কবির রাশেদ, রাশেদুল ইসলাম রাশেদ, মিনহাজুল ইসলাম তুহিন, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, মামুন, বাবলা, নাদিম, সুজনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন—বেগম জিয়া দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তার সুস্থতা বিএনপির নেতাকর্মীসহ সারাদেশের মানুষ কামনা করে।
মাহফিলে এলাকার হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।