১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফুলবাড়ি কারিগরপাড়ায় ২১ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
ফুলবাড়ি কারিগরপাড়ায় ২১ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি:

সোমবার সকালে বগুড়া শহরের ফুলবাড়ি কারিগরপাড়ায় কলেজ রোড থেকে নিয়ামত উল্লাহ জামে মসজিদ পর্যন্ত ২১ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জননেতা তৌহিদুল ইসলাম বিটু আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আকতার হোসেন, বিএনপি নেতা তছলিম শেখ, ইউসুব আলী, ফরিদ উদ্দিন লিটন, অধ্যক্ষ মোঃ খাজা, যুবনেতা মোখলেছুর রহমান, এ কে এম জাকারিয়া রনি, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকার, উপ-সহকারী প্রকৌশলী এস এম রাঙ্গা, মাওলানা আরিফুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আশা মনি’র স্বত্বাধিকারী আইয়ুব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আরসিসি সড়ক নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

উদ্বোধন শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফুল ইসলাম।