১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনে বগুড়া জেলা যুবদলের বর্ণাঢ্য স্বাগত মিছিল

মাজেদুর রহমান প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনে বগুড়া জেলা যুবদলের বর্ণাঢ্য স্বাগত মিছিল

 

মাজেদুর রহমানঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহু প্রতীক্ষিত দেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় আবেগঘন ও বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ স্বাগত মিছিলটি শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে সাতমাথা প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

 

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সুদৃঢ় নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। মিছিলে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।

 

এসময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন ও তাজমিলুর ইসলাম বিচিত্র উপস্থিত থেকে কর্মসূচিকে শক্তিশালী করেন। পাশাপাশি সম্পাদকমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, নাহিদুর রহমান নাহিদ ও আরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

 

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাফিন, টফিন ও মায়শুকুর রহমান রিয়েল; দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি ও সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ এস এম রিপন, সুজাউল ইসলাম সুমন, আল-আমিন শানু, কামাল হোসেন, সাব্বির আহম্মেদ, রেদওয়ানুল হক হৃদয়, মাসুম মিয়া, সোহাগ মাহমুদ, আবু জাফর, আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স, জুম্মান শেখ, শফিকুল ইসলাম শফিক, মাহাতাব, মামুনুর রশীদ মামুন, শাকিল হোসেন, মোমিন, সাব্বির হোসেন, চপল, মোহিন মিজান ও সজল হোসাইন রহমত উপস্থিত ছিলেন।

 

মিছিলে আরও অংশ নেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ এসময় বলেন, তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের এক ঐতিহাসিক মাইলফলক। যুবদল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।