১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

মিজানুর রহমান আশিক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা

 

মিজানুর রহমান আশিকঃ

দীর্ঘদিন পর বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে রেদওয়ানুল ইসলাম আকিবকে আহ্বায়ক, এমদাদুল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাওসার হাবীব শাকিবকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

২১ ডিসেম্বর, দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে ছাত্ররাজনীতিকে সুসংহত করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বগুড়া সদর উপজেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ কমিটি ঘোষণার খবরে স্থানীয় ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।