১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক আটক

স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন
নাটোরে চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মানিকপুর এলাকায় চেকপোস্ট চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল দিক থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩।

তল্লাশি শেষে ট্রাকটির ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক মো. শামিম (৩০) কে আটক করে পুলিশ।

আটককৃত শামিম পাবনা জেলার সাথিয়া থানার খালইভরা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. খুরশেদ আলম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।