মাজেদুর রহমানঃ “একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি”—এই মানবিক স্লোগানকে ধারণ করে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে একতা মানব উন্নয়ন সংস্থা। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বাস্তবায়নে সংস্থাটির উদ্যোগে বগুড়ার শাজাহানপুর উপজেলার ছোট্ট গ্রাম বড় চান্দাইয়ে প্রায় ২৬০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। মানবিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টামন্ডলী।তারা হলেন- শামসুল আরেফিন, স্বত্বাধিকারী শরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক বগুড়া, মুকুল হোসেন, স্বত্বাধিকারী ইডেন বাটি ব্লক, ছমির উদ্দিন নিউমার্কেট, বগুড়া এবং সেলিম মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফেরদৌস আলম সুজন, সিনিয়র অডিট অফিসার (গাক), সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, গ্লাক্সি অব আর্কিটেকচার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ আহসান হাবীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোমান হাসান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, মিনহাজ, ডক্টর আইয়ুব আলী, জবেদ আলী, সমীর উদ্দিন লাদু, খাইরুজ্জামান ঝন্টু, সাকিব, এনামুল মন্ডল, বাবু মণ্ডলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শীত শুধু প্রকৃতির নয়—দারিদ্র্যের শীত সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। একতা মানব উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও মানবকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মানবতার উষ্ণতায় শীত জয় করার এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে এবং সামাজিক ঐক্য ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।