স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ক্যালেন্ডার উন্মোচন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ক্যালেন্ডার উন্মোচন ও বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন বছরে ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।