৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

বগুড়া সদর–৬ আসনের মনোনয়ন ফরমে স্বাক্ষর করলেন তারেক রহমান

মাজেদুর রহমান প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন
বগুড়া সদর–৬ আসনের মনোনয়ন ফরমে স্বাক্ষর করলেন তারেক রহমান

মাজেদুর রহমানঃ

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর–৬ আসনের জন্য মনোনয়ন ফরমে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন ফরমে স্বাক্ষরকালে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এমপি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া সদর–৬ আসনের মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে জমা দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। বগুড়া সদর–৬ আসনেও জনগণের ব্যাপক সমর্থনে বিএনপি বিজয়ী হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।