মাজেদুর রহমান, বগুড়া | ৪ জানুয়ারি, ২০২৬
বগুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং চুরিপট্টি দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন নান্নু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৮:৩০ মিনিটে শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজনৈতিক জীবনে বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গভীর শোক প্রকাশ
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চুড়িপট্টি দোকান মালিক সমিতি। এক শোকবার্তায় সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা।
দোকান বন্ধের ঘোষণা
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুড়িপট্টি দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ রোববার থেকে আগামীকাল সোমবার সকাল ৮:০০ টা পর্যন্ত চুড়িপট্টি এলাকার সকল দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মরহুমের জানাজার সময় ও স্থান পারিবারিকভাবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।