১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাকশীতে চোরাই অটোবাইকসহ চোর গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
পাকশীতে চোরাই অটোবাইকসহ চোর গ্রেপ্তার

 

​ডেস্ক নিউজ: পাবনার ঈশ্বরদীতে পাকশী হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় একটি চোরাই অটোবাইক উদ্ধারসহ এক চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে মহাসড়কের চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানায়, রোববার দুপুরে পাকশী হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ সাহা ও তার সঙ্গীয় ফোর্স মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে থামায়। জিজ্ঞাসাবাদে গাড়িটি চুরির বিষয়টি নিশ্চিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম (৩৫) কুষ্টিয়ার কুমারখালী থানার দয়রামপুর গ্রামের আবু বক্করের ছেলে।

​এদিকে চুরির খবর পেয়ে পাবনা সদরের এবুনিয়া বারুইপাড়া গ্রামের মোঃ হুসাইন ঘটনাস্থলে এসে নিজের অটোবাইকটি শনাক্ত করেন। তিনি জানান, চোরচক্র কৌশলে ঈশ্বরদী এলাকা থেকে তার গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছিল। পাকশী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।