৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারী ৭, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাদ যোহর বগুড়া শহরের কবি নজরুল ইসলাম রোডস্থ শহর যুবদল কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ইসলাম ও আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল ও দরদী একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন ধর্মপ্রাণ ও পরহেজগার। একই সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের প্রসার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেম সমাজ সবসময় তার আন্তরিক সহযোগিতা ও সম্মান পেয়েছে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এবং জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সিনিয়র সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডলসহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম। দোয়ায় দেশ, জাতি এবং বিএনপির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।