১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারী ৯, ২০২৬, ৭:০০ অপরাহ্ন
বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার:

রোটারী ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল থেকে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে ব্যাডস-এর পরিচালক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। রোটারী ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. রেজাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শাহাবুদ্দিন সৈকত ও রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান।

আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. নবিউল ইসলাম নয়ন, রোটারিয়ান সানাউল হক দুলাল, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহবুব সাঈদী প্রিন্স, শফিকুল ইসলাম বিপুল, আব্দুস সামাদ তালুকদার, নুরুল আলম সরকার, মুঞ্জুর কাদির, রফিকুল ইসলাম বুলবুল, শাহীন কাদির, রেজাউল হক বুলু, ইউনুস আলী, আখতারুল ইসলাম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, প্রফেশনাল ক্লাব অব ঢাকার সেক্রেটারি মবিন মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।