শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্গত ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১৪টি ভোটকেন্দ্র কমিটির আওতাভুক্ত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে দুপুর ১২টায় শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে (তেঘড়ি পল্টন) এ সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গণসংযোগ বাড়ানোর বিষয়ে মত প্রকাশ করেন।