১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে ​ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বগুড়ায় জেলা যুবদলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে ​ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বগুড়ায় জেলা যুবদলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শহরের নবাববাড়ী রোডস্থ টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

​বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় জেলা ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, এ্যাড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান।

​এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সম্পাদকমন্ডলী মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম ও বাবুল প্রধান। সহ-সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি ও আনিসুল হক।

​সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন ও মহরম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন সভায় অংশ নেন।

​সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আল আমিন শানু, এ্যাড. আসিফুজ্জমান আসিফ, মাহমুদুল হাসান জিতু, কামাল হোসেন, মওদুদ সওদাগর সন্তু, এ্যাড. মাসুম মিয়া, শফিকুল ইসলাম শফিক, সোহাগ মাহমুদ, মাহাতাব, শফিউল আলম হেলাল, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির আহম্মেদ, আব্দুল বারী লিটন, গোলাম মোস্তফা, রোকন সরকার, সুজাউল ইসলাম সুমন, আবু জাফর ও মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।

​সদস্যদের মধ্যে সাব্বির, কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, ইব্রাহিম হোসেন সাজু, মেহেদী হাসান জুম্মান, আরিফুর রহমান তালাশ, আব্দুল আলিম শাওন, হামিদুর রহমান হিমেল, মহিন মিজান, শাহিনুর আলম শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

​সভায় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র। এছাড়াও সংগঠনের ২৪টি ইউনিটের সুপার-৫ নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

​সভায় বক্তারা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।