মিজানুর রহমান আশিকঃ
বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ধরমপুর পূর্বপাড়ায় রাস্তা সংলগ্ন সিদ্দিকিয়া দরবার শরীফের ভক্ত মুরিদগণের উদ্যোগে পবিত্র শবে মেরাজ উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুর।
আলহাজ্ব বুলু সরদারের সভাপতিত্বে এবং ধরমপুর কবরস্থান কমিটির উপদেষ্টা শফিকুল ইসলামের সহ-সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সুজন প্রামাণিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সাধারণ সম্পাদক নূরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিন ইসলাম, রনি খলিফা, গোলাম রসুল, সাজু সরদার, মিল্লাত হোসেন, সেলিম ডলার, আব্দুল মাবুদ ও জহুরুল ইসলাম।
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ পেশ করেন মোহাম্মদ মুফতি ফরহাদ হোসাইন সিদ্দিকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়াসিফ সাকলাইন সিদ্দিকী এবং তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন মোঃ সাদিক সিদ্দিক।
ওয়াজ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।