১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক: বিপুল পরিমাণ মদ ও সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
শেরপুরে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক: বিপুল পরিমাণ মদ ও সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ২৭ জানুয়ারি ২০২৬

​বগুড়ার শেরপুরে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ এবং মদ তৈরির সরঞ্জামসহ দুই সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখ-এর নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়। অভিযানে রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে ২ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

​অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ১২ বোতল প্রস্তুতকৃত দেশীয় মদ এবং মদ বাজারজাতকরণের জন্য মজুত রাখা ২০০০টি নতুন খালি বোতল উদ্ধার করা হয়েছে।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম-পরিচয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

​শেরপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে মাদকযুক্ত রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, সেনাবাহিনীর এই ঝটিকা অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।