১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ছুটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
দীর্ঘ ছুটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক নিউজঃ

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বৃহঃস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত সরকারি -বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।